ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ নিহত-১ আহত -১০

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধ : কৃষক দলের কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের গোডাউন করাকে  কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ হয়।এতে  কবির ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার সকালে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ  ইসলাম রিংকু ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ চলে।
সংঘর্ষে নিহত কবির ভুইয়া  উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার  নগরকান্দায়  শহিদুল ইসলাম বাবুল এর শো-ডাউন করার কথা ছিল।  এ উপলক্ষে সকালে বাবুলের শতাধিক  সমর্থকেরা  নগরকান্দা প্রবেশদ্বার  কুমার  নদের ব্রিজের পাশে দেশীয়  অস্ত্রের মহড়া দিচ্ছিল। বেলা  সাড়ে ১১ টার দিকে রিংকুর কয়েক হাজার  সমর্থকরা জড়ো হয়ে হামলা চালায়।  এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাদে। পরে বাবুল সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে নগরকান্দায় রিংকুর সমর্থকদের মিছিল করতে  দেখা গেছে।   এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ নিহত-১ আহত -১০

Update Time : ১১:২২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪