ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তানের প্রথমদিনের খেলা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • ১৭৬ Time View

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বৃষ্টি বাধায় পড়ে বাংলাদেশ। যার ফলে ভেস্তে গেছে দ্বিতীয় টেস্টের প্রথমদিনের খেলা।

শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস করার ছিল। আর খেলা শুরুর কথা বেলা ১১টায়। কিন্তু তার আগেই রাওয়ালপিন্ডিতে হানা দেয় বেরসিক বৃষ্টি। যার ফলে নির্দিষ্ট সময়ে টস করতে পারেনি দুই দল।

কিন্তু বৃষ্টি না থামায় প্রথমদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়ার। এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, দ্বিতীয় টেস্টের দিনগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটির প্রমাণও মিললো অবশেষে।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র ১টি ড্র করেছিল বাংলাদেশ। আর বাকি ১২টিতেই হারের তেতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের।

তবে প্রথম টেস্টে জয়ের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের আক্ষেপ ঘুচেছে লাল-সবুজের প্রতিনিধিদের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তানের প্রথমদিনের খেলা

Update Time : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪