ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

হজ এজেন্সিগুলোকে শিগগির হজ অফিসের সঙ্গে চুক্তি নবায়নের নির্দেশনা দিয়েছে সরকার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯০ Time View

শুরু হয়েছে ২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক কাজ নিবন্ধন। পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এ নিবন্ধন কার্যক্রম শুরু করতে হলে এজেন্সিগুলোকে শিগগির হজ অফিসের সঙ্গে চুক্তি নবায়নের নির্দেশনা দিয়েছে সরকার। তা না হলে হজ এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে।

এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, আগামী হজ কার্যক্রম পরিচালনার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে জারি করা গত ২৯ আগস্ট স্মারকের শর্ত (ছ) অনুযায়ী প্রত্যেক এজেন্সিকে হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ও আয়কর সনদের হালনাগাদ কাগজসহ হজ অফিসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।

এদিকে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হজ নিবন্ধনে প্রথম দিন ২৯ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে একজন বেসরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা সরকারি ব্যবস্থাপনায়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

অপরদিকে, গত দু’বছর হজে খরচ অনেক বেশি বেড়ে যাওয়ায় সৌদির দেওয়া কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালন করেছেন ৮৫ হাজার ২৫২ জন। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু কত টাকা কমাবে সেটি এখনও বলেননি।

যেভাবে নিবন্ধন করা যাবে

ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), e-Hajj BD মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস হতে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ এজেন্সিগুলোকে শিগগির হজ অফিসের সঙ্গে চুক্তি নবায়নের নির্দেশনা দিয়েছে সরকার

Update Time : ০৬:২১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪