ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি

জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় লালমনিরহাটের বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেন। পরে তার বিরুদ্ধে এ সমন জারি করা হয়।

এসময় আগামী ২৮ নভেম্বর উর্মিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলাটি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (৭ অক্টোবর) জুলাই বিপ্লব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তাপসী তাবাসসুমকে ওএসডি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Tag :

Update Time : ১২:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪