ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৩০৯ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির ৪ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ বুধবার (২৩ অক্টোবর) ওয়ান ইলেভেনের সময়ে করা তারেক রহমানের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজির ৪টি মামলা খারিজ করেন হাইকোর্ট। এদিন তার আইনজীবীদের আবেদনের শুনানির শেষে মামলাগুলো বাতিল করেন আদালত।

পরে তারেক রহমানের আইনজীবীরা জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলার সুরাহা করতে চান তারেক রহমান। তার বিরুদ্ধে প্রায় ৮০টির মত মামলা রয়েছে, যা মোকাবেলা করা হবে আইনিভাবেই।

আদেশের পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলার নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলার নিষ্পত্তি করার আগ্রহের কথা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয়

বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

Update Time : ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪