ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে আক্রান্ত ১৩ কোটি পার, ভারতে একদিনে শনাক্ত ৮১ হাজার

দিন যত গড়াচ্ছে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কার্যক্রম এগিয়ে গেলেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হচ্ছে না। অদৃশ্য এ ভাইরাসের বিশ্বে এখন পর্যন্ত ২৮ লাখ ৩৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে।

ভারতে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮১ হাজার ৪৬৬ জন। গত ছয়মাসের মধ্যে এটিই সর্বোচ্চ শনাক্ত বলে জানা গেছে। এতে করে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় এক কোটি ২৩ লাখ। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা রোগী এখন ভারতে। শুক্রবার (২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভারতে করোনার আক্রমণে সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র রাজ্য। শুক্রবার একদিনেই এখানে নতুন রোগী পাওয়া গেছে ৪৩ হাজার ১৮৩ জন। গতবছরের মার্চে করোনা ছড়িয়ে পড়ার পর রাজ্যটিতে এটিই সর্বোচ্চ সংক্রমণ।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২ এপ্রিল) সকাল পর্যন্ত গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৫২২ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৬ হাজার ৪৯৮ জন। এ ভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১৩ কোটি ১ লাখ ৫৭ হাজার ১৯১ জন।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৬৩৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৬ হাজার ৬১১ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৭১৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ৫৫৯ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ২ হাজার ১১০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৪২৮ জন।

রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। বাংলাদেশের অবস্থান ৩৪।

Tag :

Update Time : ০৬:১৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১