ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ১৭৫ Time View

পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এদিকে একই দিনে পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে।আইজিপি ময়নুল ইসলামকে সরিয়ে পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হয় চার বছর আগে অবসরে যাওয়া বাহারুল আলমকে। এদিন ডিএমপি কমিশনার মাইনুল হাসানকে সরিয়ে অবসরে যাওয়া আরেক কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলীকে দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে তারা নিজ নিজ দপ্তরে আগের আইজিপি ও ডিএমপি কমিশনারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। আগামী দুই বছর তারা নতুন এ দায়িত্ব পালন করবেন।

বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করেন। ২০১৫ সালে তিনি আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার ছিলেন।

বাহারুল আলম ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেন। দুই দফা ‘পদোন্নতিবঞ্চিত’ এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

সরকার পতনের দিন গত ৫ আগস্ট আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পান ময়নুল ইসলাম। এখন তার স্থলাভিষিক্ত হলেন বাহারুল আলম।

অপরদিকে গত ৬ আগস্ট ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মাইনুল হাসান। তিনি পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ছিলেন। তার জায়গায় এখন নতুন দায়িত্ব পেলেন সাজ্জাত আলী।

Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে

Update Time : ০১:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪