ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এক নজরে বিশ্ব সংবাদ: ৭ জুন ২০২৬

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আগামী শনি ও রোববার উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১৭৫ Time View

বঙ্গোপসাগরে সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে শনিবার দেশের তিন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় ফিনজাল আগামীকাল দুপুরের দিকে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী শনি ও রোববার উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।’

তিনি জানান, ‘ডিসেম্বরের শুরু থেকে ক্রমশ রাত ও দিনের তাপমাত্রা কমতে থাকবে।’

এ দিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সীতাকুণ্ডতে। এছাড়াও কুমিল্লায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Tag :

ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আগামী শনি ও রোববার উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে

Update Time : ০৩:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪