ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনকে নিজেদের সদস্য দাবি করেছেন বজরং দলের একজন নেতা।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই তিনজনকে আটক করা হয়েছে।

অভিযোগ উঠেছে, বুধবার (৪ ডিসেম্বর) রাতে বারাসাত রেলওয়ে স্টেশনে যাত্রী চলাচলের স্থানে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করেন বজরং দলের কয়েকজন সদস্য।

এ সময় বারাসাত থানা পুলিশ ঘটনাস্থল থেকে বজরং দলের তিন সদস্যকে আটক করেন। আটকরা হলেন- সুবীর দাস, আর্য দাস ও রিপন চ্যাটার্জি।

jagonews24

তবে এ বিষয়ে পুলিশ কিছু না জানালেও বারাসাত বজরং দলের নগর সহ-সংযোজক বাপন বিশ্বাস তাদের তিন সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বারাসাত থানা পুলিশ আমাদের বজরং দলের সদস্যদের গ্রেফতার করেছে। যদি পুলিশ তাদের না ছাড়ে, তবে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।’

Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক

Update Time : ০৩:১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪