ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ২২৮ Time View
সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট চার শতাংশ বৃদ্ধি প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ করার দাবিতে আন্দোলন করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে আজ বুধবার (১১ ডিসেম্বর) আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। এ সময় ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। অন্যথায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বর্ধিত বার্ষিক ইনক্রিমেন্ট দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর  ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে স্টারলিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  এ ছাড়াও হামিম গ্রুপ, শারমিন, মেডলার, আল-মুসলিম, নেক্সট কালেকশনসহ অন্তত ২৫টি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানান তিনি।
Tag :

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায়

আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ

Update Time : ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪