ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মিশরের কায়রোতে অনুষ্ঠিতব্য ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৫৫ Time View

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের কায়রোতে অনুষ্ঠিতব্য ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা আগামীকাল বুধবার ভোরে মিশরের কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে তার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতি চলছে।

ডি-৮ হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য এই জোট গঠন করা হয়।

এ সম্মেলনে ড. ইউনূসের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে মিশর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ডি-৮ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানায়। এবারের শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়া ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মিসরের কাছ থেকে ডি-৮ এর সভাপতিত্ব গ্রহণ করবে।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬

আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মিশরের কায়রোতে অনুষ্ঠিতব্য ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন

Update Time : ১০:০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪