ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৯৪ Time View

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

Update Time : ১০:১৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪