ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬

চীন-নেপালেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের শিগাতসে শহর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

এদিকে নেপালেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভয়ে-আতঙ্কে লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল চীনের তিব্বতের পার্বত্য সীমান্তে নেপালের লোবুচের কাছে। ভূমিকম্পের সময় কাঠমান্ডুর লোবুচে থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দক্ষিণ-পূর্বের ভবনগুলো কেঁপে উঠেছে।

এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Tag :

ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চীন-নেপালেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে

Update Time : ০৫:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫