ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১৭৯ Time View

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে টেস্ট রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছেন চিকিৎসকেরা।

শুক্রবার (১০ জানুয়ারি) লন্ডন থেকে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ডাক্তাররা প্রতিদিন নিয়মিত তাকে দেখছেন। শুক্রবার (১০ জানুয়ারি) নতুন আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী চিকিৎসা চলছে।

ডা. জাহিদ বলেন, ইউরোপে বাৎসরিক ছুটি মাত্র শেষ হয়েছে। বেশ কয়েকজন কনসালটেন্ট এখনো ছুটিতে। ওনারাও আসবেন এবং খালেদা জিয়াকে দেখবেন। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে, সে বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী সুপারিশ করবেন।

তিনি বলেন, আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিক্যাল বোর্ডের সদস্যরাও আছেন। ওনারাও তাদের সঙ্গে বসে আলোচনা করে চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কী অবস্থায় আছে সেটা পর্যবেক্ষণ, আলোচনা ও পরামর্শ করছেন।

জাহিদ আরও বলেন, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছের খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।

হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

এর আগে আধুনিক চিকিৎসা-ব্যবস্থা সম্বলিত একটি বিশেষ এয়ারঅ্যাম্বুলেন্সে করে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে ও স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া।

Tag :

জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে

Update Time : ০৪:১৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫