ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

নাশকতার এক মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।

গত সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন এ আদেশ দেন। তবে আজ বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে।

কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কায়মুল হক রিংকু এসব তথ্য জানান।

তিনি জানান, ২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি।

কায়মুল হক রিংকু আরও জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে। এজাহারে ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম উঠে আসে। এরমধ্যে ৩৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি ছয়জনের বিষয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ থাকায় তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

নাশকতার এক মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত

Update Time : ০১:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫