ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির হোয়াইট হাউস থেকে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে নিষিদ্ধ করেছেন ট্রাম্প গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ, নতুন চুক্তির দাবি ট্রাম্পের পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদীতে ২’শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত প্রশিক্ষণের সময় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইসরায়েলের কারাগার থেকে আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন আজ

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। তাদের মধ্যে ৩০ জন শিশু। খবর এনডিটিভির।

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠন প্রিজনার্স ক্লাব এসব তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, আগামীকাল (আজ) ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটিই তৃতীয় বন্দিবিনিময়। বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় দুপুর নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।

বন্দিদের তালিকা প্রকাশ করে সংগঠনটি বলেছে, তাদের মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে, ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং আরও ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাগারে আছেন। মুক্তি পাওয়া ২০ জন বন্দিকে নির্বাসনে পাঠানো হবে।

এর আগের দুটি বন্দিবিনিময়ে ৭ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২৯০ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল। তাদের প্রায় সবাই ফিলিস্তিনি। তবে একজন জর্ডানিয়ান ছিলেন।

এদিকে বৃহস্পতিবার ৩ ইসরায়েলি জিম্মি ছাড়ারও ৫ থাই নাগরিককে মুক্তি দেবে হামাস। ৩ ইসরায়েলি জিম্মি হলেন আরবেল ইয়েহুদ, আগাম বার্গার এবং গাদি মোজেস। তবে ৫ থাই নাগরিকের পরিচয় এখনো জানা যায়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শনিবার চতুর্থ বন্দিবিনিময়ে ৩ ইসরায়েলি পুরুষকে মুক্তি দেবে হামাস।

Tag :
জনপ্রিয়

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

ইসরায়েলের কারাগার থেকে আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন আজ

Update Time : ০৫:২২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫