ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী আর নেই

রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ আর নেই । তার বয়স হয়েছিল ৯৯ বছর। শুক্রবার (৯ এপ্রিল) বাকিংহাম প্যালেস এক ঘোষণায় এ কথা জানায়। খবর দ্য গার্ডিয়ানের।

অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে ১৬ মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়, ‘খুবই বেদনার সঙ্গে রানী তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানীর অফিশিয়াল আবাস ইউন্ডসর ক্যাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি’।

ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছরের মাথায় দ্বিতীয় এলিজাবেথ  ব্রিটিনের রানি হন। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে তিনি রানির দায়িত্ব পালন করছেন।
রয়্যাল মেরিনসহ ৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য প্রিন্স ফিলিপ ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেন তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী বাকিংহাম প্যালেস ওই বিবৃতিতে লিখেছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, মহামান্য রানি তার প্রিয় স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা ঘোষণা করছে।’
Tag :

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী আর নেই

Update Time : ১২:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১