ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

এবার প্রথম হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করে বলেছেন, ‘এবার প্রথম হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি।’

তিনি বলেন, ‘পয়লা বৈশাখের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। আমরা আশা করব, সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।’

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে দেখেছি, জুলাই বিপ্লবকে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো সমভাবে ধারণ করছে না। আমরা স্পষ্টভাবেই জুলাই বিপ্লবের সময়ও বলেছিলাম, আমাদের ঘোষণা ছিল ফ্যাসিবাদের বিলোপ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা।’

তিনি বলেন, ‘এই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য না, দলের পরিবর্তনের জন্য না। রাষ্ট্রের আমূল কাঠামো পরিবর্তন, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার ও একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করে বলেন, ‘নাগরিক পার্টি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই। বিচার এবং সংস্কারের রোডম্যাপ চেয়েছি সরকারের কাছে। যা সংস্কারের মধ্য দিয়েই গণপরিষদ এবং আইন সভার দিকে আগাতে চাই।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

এবার প্রথম হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি: নাহিদ

Update Time : ১১:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫