ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

বুধবার সকালে মুক্তি পাবেন আজহার, আশা আইনজীবীর

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম বুধবার সকালেই মুক্তি পাবেন বলে আশা করেছেন তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার বিকালে এক ফেইসবুক পোস্টে তিনি বলেন, “ইনশাল্লাহ আশা করি আগামীকাল সকালে [৯-১০ টা] জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন।”

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক ব্লকে চিকিৎসাধীন আছেন আজহারুল ইসলাম। আদালতের আদেশের নথিপত্র পেলে কারা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

জামায়াতে ইসলামীর তখনকার সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আপিল বিভাগেও সেই সাজা বহাল ছিল।

জুলাই অভ্যুত্থানে সরকার বদলের পর আজহারের রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে আপিল শোনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সেই রায়ে আজহারকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত বলেছে, আর কোনো মামলা না থাকলে আজহারকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সেজন্য তার আইনজীবীদের আবেদনে খালাসের বিষয়ে সংক্ষিপ্ত আদেশও প্রকাশ করেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ সাত বিচারপতির মঙ্গলবার বিকালে তিন পৃষ্ঠার ওই সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়।

বেঞ্চের অন্য ৬ বিচারক হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ইমদাদুল হক, বিচারপতি মো. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

ওই সংক্ষিপ্ত আদেশ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে কারাগারে গেলেই আজহার মুক্তি পাবেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

বুধবার সকালে মুক্তি পাবেন আজহার, আশা আইনজীবীর

Update Time : ০২:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫