ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

আবারও মিথ্যা বলেছেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান

যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। সোমবার (২৩ জুন) স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তার আরেকটি মিথ্যা কথা। যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান।

এদিকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তা। তিনি বলেছেন, ইরান এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি। তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘ইরান স্থায়ী শান্তি অর্জনের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের কাছে প্রতারণার অংশ। এই মুহূর্তেও শত্রু পক্ষ ইরানের ওপর আগ্রাসন চালাচ্ছে। আমরা শত্রুর মিথ্যা কথায় কান দিচ্ছি না।’

এদিকে, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি।

ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী ‘প্রায় ছয় ঘণ্টার মধ্যে’ এ যুদ্ধবিরতি কার্যকর হবে। যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে।

সূত্র: তেহরান টাইমস, সিএনএন

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

আবারও মিথ্যা বলেছেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান

Update Time : ০২:২৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫