ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিশর আর্জেন্টিনা ও অস্ট্রিয়া ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজকের নামাজের সময়সূচি: ২২ জুন ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১২৮ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল মধ্যপ্রাচ্যে। ইরান থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম।

এমডিএ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে বিয়ার শেভার একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ঘটনাস্থলেই মারা যান এক ৪০ বছর বয়সী পুরুষ, ৩০ বছর বয়সী এক নারী এবং ২০ বছর বয়সী এক তরুণ। তারা সবাই ওই ভবনের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

সংস্থাটির মুখপাত্র আরও জানিয়েছেন, হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন এবং হালকা ও মাঝারি আহত হয়েছেন আরও তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, “আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইরানের আগ্রাসন ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলার শামিল।”

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগেই যুদ্ধবিরতির আহ্বান জানান। কিন্তু সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এই হামলা ইসরায়েল-ইরান সংঘাতের নতুন মাত্রা তৈরি করল। সূত্র: রয়টার্স, আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল রিপোর্ট

Tag :

কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩

Update Time : ০৬:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫