ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিশর আর্জেন্টিনা ও অস্ট্রিয়া ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজকের নামাজের সময়সূচি: ২২ জুন ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ভয়াবহতা আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের একাধিক বিমান ও স্থল হামলায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৪০০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সময়ে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পূর্বাঞ্চলের কাফর মালেক গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আগামী সপ্তাহে আলোচনার পরিকল্পনা রয়েছে। ইসরায়েল-ইরান সাম্প্রতিক যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর রয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি ১২ দিনের হামলায় অন্তত ৬২৭ জন ইরানি নিহত এবং প্রায় ৪ হাজার ৮৭০ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের প্রতিরোধমূলক পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ২৮ জন।

চলমান গাজা যুদ্ধের সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে, ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ এবং সামরিক অভিযান মিলিয়ে গাজায় এখন পর্যন্ত ৫৬ হাজার ১৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৩৯ জন। এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছিলেন আনুমানিক ১ হাজার ১৩৯ জন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল।

যুদ্ধবিরতি বাস্তবায়িত হলেও মানবিক বিপর্যয় এবং দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আহ্বান জানালেও এখনো কার্যকর কোনো সমাধান আসেনি।

গাজা শহরের আল-শিফা হাসপাতালসহ বিভিন্ন স্থানে নিহতদের জানাজা ও দাফনের সময় স্বজনদের আহাজারিতে শোকাহত পরিবেশ সৃষ্টি হয়েছে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

Tag :

কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত

Update Time : ০২:৫৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫