ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

ইরানের নতুন যুদ্ধ কমান্ডারের নাম জানার দাবি করেছে মোসাদ

ইরানের নতুন যুদ্ধ কমান্ডারের নাম জানার দাবি করেছে মোসাদ। এ নিয়ে তারা ইরানি জনগণকে উপহাস করে এক্স-এ পোস্টও দিয়েছে। খবর দ্য জেরুজালেম পোস্টের।

মঙ্গলবার (১ জুলাই) তেহরানের বিরুদ্ধে অনলাইন প্রচারণা জোরদার করে ইসরায়েলের মোসাদ। তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনের ভিত্তিতে মোসাদ প্রপাগান্ডামূলক পোস্টটি করে।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নবনিযুক্ত কমান্ডারের নাম প্রকাশ করবে না ইরান। তার সুরক্ষার জন্য এবং মিশন যথাযথ পরিচালনা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোসাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে ঘোষণা করা হয়েছে, ‘আমরা ঠিক জানি তিনি কে এবং তাকে ভালোভাবে জানি। দুর্ভাগ্যবশত, এ ধরনের মৌলিক তথ্য ইরানি জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তার নাম সম্পর্কে আপনার অনুমান আমাদের জানান।’

খাতাম আল-আম্বিয়া নিয়ে পোস্ট মোসাদের দিনের দ্বিতীয় বড় টুইট ছিল। তাসনিম নিউজের প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট পরই তা প্রকাশিত হয়।

গত মাসে ইসরায়েলি হামলায় নতুন যুদ্ধ কমান্ডারের দুই পূর্বসূরি নিহতের পর ইরান সরকার কঠোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী সুরক্ষার জন্য নতুন কমান্ডারের পরিচয় গোপন রাখছে।

এর আগে একই মোসাদের অ্যাকাউন্ট দাবি করে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আত্মসমর্পণ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের সাথে আলোচনার অনুমোদন দিয়েছেন তিনি। এই পদক্ষেপকে ইসলামিক প্রজাতন্ত্রের সমাপ্তির সূচনা বলে অভিহিত করে মোসাদ বলেছে, পতনের ক্ষণ ‘গণনা শুরু হয়ে গেছে’।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

ইরানের নতুন যুদ্ধ কমান্ডারের নাম জানার দাবি করেছে মোসাদ

Update Time : ০১:১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫