ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবিতে নিহত ৪, নিখোঁজ ৩৮

ইন্দোনেশিয়ার বালির কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বিএএসএআরএনএএস)।

বুধবার (২ জুলাই) রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। যাত্রার প্রায় ৩০ মিনিট পর সেটি সাগরে ডুবে যায়।

বিএএসএআরএনএএস-এর বিবৃতিতে বলা হয়েছে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক।

বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এ পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অনেকেই দীর্ঘ সময় সাগরে ঢেউয়ের মধ্যে ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত থেকেই নয়টি উদ্ধারকারী নৌযান নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে দুই মিটার পর্যন্ত উঁচু ঢেউ উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ফেরিডুবি প্রায় নিয়মিত ঘটনা। দ্বীপসমৃদ্ধ দেশটির মানুষজন দ্বীপ থেকে দ্বীপে চলাচলের জন্য ফেরির ওপর নির্ভরশীল। অনেক সময় এসব নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবিতে নিহত ৪, নিখোঁজ ৩৮

Update Time : ০৬:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫