ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আরও ১৩৮ জন ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আরও ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬২৫ জন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, চলমান অভিযানে গাজায় গত ২১ মাসে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওই দিন গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ওইদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, প্রথম দফার অভিযানে মোট ৫৪ হাজার ৯২৭ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ২৬ হাজার ২২৭ জন আহত হন।

মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত ১৮ মার্চ থেকে আবারও দ্বিতীয় দফার অভিযান শুরু হয়। এই নতুন অভিযানে এখন পর্যন্ত আরও ৬ হাজার ৭১০ জন নিহত এবং প্রায় ২৩ হাজার ৫৮৪ জন আহত হয়েছেন।

এদিকে হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযান চালিয়েই তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আরও ১৩৮ জন ফিলিস্তিনি নিহত

Update Time : ০৩:৪০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫