ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) রাতে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেসসচিব গণমাধ্যমকে জানান, ‘প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজখবর নিচ্ছেন। এখানে আসার আগে আমি উনার (প্রধান উপদেষ্টার) হয়ে জামায়াত নেতাদের সঙ্গে কয়েকবার কথাও বলেছি।’

শফিকুল আলম বলেন, ‘জামায়াত আমির সুস্থ আছেন, ভালো আছেন।

সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন।’এর আগে শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির  বক্তব্য প্রদানের এক পর্যায়ে আকস্মিক অসুস্থ হয়ে পড়ে যান জামায়াত আমির। তখন মঞ্চে থাকা নেতারা তাকে ধরাধরি করে তোলেন।

মিনিটখানেক অপেক্ষা করে ডা. শফিকুর আবার বক্তব্য শুরু করেন। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ে যান। এরপর মঞ্চে থাকা দলের নেতারা তাকে ধরে বসান। পরে না দাঁড়িয়ে মঞ্চের ওপর পা মেলে বসেই বক্তব্য দেন তিনি।
এ সময় তার পাশে চিকিৎসকদেরও দেখা যায়।
Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

Update Time : ০৬:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫