ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি: ৫ কোটির বেশি টাকা জব্দ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ২৬৪ Time View

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের আদেশে এসব হিসাব থেকে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিআইডির অনুসন্ধানে দেখা যায়, প্রতারণার পাশাপাশি অর্থপাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। এসব তথ্যের ভিত্তিতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক লেনদেন বিশ্লেষণ চলছে।

সিআইডি জানায়, মোতাল্লেস নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায় করতেন। ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এই সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতেও কাজ করছে সংস্থাটি

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি: ৫ কোটির বেশি টাকা জব্দ

Update Time : ০১:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫