মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যালেন ইউনিয়নে বিএনপি’র সহ-সভাপতি মোঃ জসিম শেখের আয়োজনে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।
শুক্রবার বিকাল ৪টায় পদ্মারচর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ৩নং নর্থ চ্যানেল ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাকুজ্জামান মোস্তাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ। এ সময় কোতোয়ালি থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ রব মিয়া, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ৫নং ডিগ্রিচর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান মাতুব্বর, ফরিদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী দলের সভাপতি মির্জা প্রিন্স আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ শামীম হোসেন, আল-আমিন রানা, হাবিব শেখ, সেলিম ও শাওনের পরিচালনায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সিএন্ডবি ঘাট মামুন মোল্লা একাদশ ও মানোয়ার মেম্বার স্মৃতি জুনিয়র একাদশ। ১/১ গোলে ড্র হয়ে খেলাটি শেষ হয়। পরে ট্রাইবেকারের মাধ্যমে খেলায় জয়লাভ করে সিএন্ডবি ঘাট মামুন মোল্লা একাদশ।
খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শিরোনাম
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
-
মাহবুব পিয়াল - Update Time : ০৩:০০:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- ১৩১ Time View
Tag :
জনপ্রিয়
মাহবুব পিয়াল 
















