ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ফরিদপুরে মোল্লার খিচুড়ি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, সিনেটে প্রস্তাব পাস দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ জুন ২০২৬ দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বড় ধাপ ফেললেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক

গুড়িয়ে দেয়া হয়েছে দিল্লিতে গাড়ি বিস্ফোরণ ঘটনার অন্যতম প্রধান সন্দেহভাজন ডাক্তার ওমর নাবির বাড়ি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১০৪ Time View

গুড়িয়ে দেয়া হয়েছে দিল্লিতে গাড়ি বিস্ফোরণ ঘটনার অন্যতম প্রধান সন্দেহভাজন ডাক্তার ওমর নাবির আবাসিক বাড়ি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা হয় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়িটি।

লাল কেল্লায় বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়ে নেয়ার অভিযুক্ত হিসেবে নিরাপত্তা সংস্থাগুলো তাকে শনাক্ত করার পরই নেয়া হয় এমন পদক্ষেপ।

কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে লাল কিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই গাড়ির চালকসহ ১৩ জন এবং কমপক্ষে ২৭ জন আহত হন। প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিস্ফোরণকাণ্ডে ব্যবহৃত সাদা রংয়ের হুন্দাই-আই টোয়েন্টি গাড়িটি ডাক্তার ওমরই চালাচ্ছিলেন বলে সন্দেহ করছেন তারা।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে উত্তরপ্রদেশ থেকে বৃহস্পতিবার আটক করা হয়েছে আরও দু’জনকে। যাদের মধ্যে একজন মেডিকেল কলেজের অধ্যাপক আর অন্যজন জম্মু-কাশ্মিরের এক মেডিকেল শিক্ষার্থী।

Tag :

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

গুড়িয়ে দেয়া হয়েছে দিল্লিতে গাড়ি বিস্ফোরণ ঘটনার অন্যতম প্রধান সন্দেহভাজন ডাক্তার ওমর নাবির বাড়ি

Update Time : ০৭:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫