ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক

জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) জানিয়েছে, বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক। সোমবার (২২ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শ্লটারবেক আইভরি কোস্টের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন। এবার পুরো টুর্নামেন্টের বাকি অংশে আর দেখা যাবে না তাকে।

ডিএফবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁ পায়ের লিগামেন্টের গুরুতর চোট পেয়েছেন শ্লটারবেক। এ চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা এ ফুটবলারকে। কত দিন পর মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি।

কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন শ্লটারবেক। ম্যাচ দারুণ পারফরম্যান্সের সুবাদে ৮.৯ রেটিং পান তিনি। দলের গোল বন্যার দিনে ৩৮তম মিনিটে স্কোরশিটে নাম লেখান। তবে দ্বিতীয় ম্যাচে পাওয়া চোটই তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল।

শ্লটারবেকের ছিটকে যাওয়া প্রসঙ্গে জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান বলেন, একজন অসাধারণ ডিফেন্ডার হিসেবে, বিশেষ করে তার চমৎকার বিল্ড-আপ প্লের জন্য শ্লটারবেককে আমরা খুব মিস করব। এটা তার বিশ্বকাপ হতে পারত।

Tag :

Update Time : ০৭:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬