অনলাইন ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরিদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন পিয়াল পুনরায় নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান শিপনসহ ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কবির–পিয়াল–শিপন পরিষদ ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্ধারিত তফশিল অনুযায়ী সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন—
সহ-সভাপতি: শেখ মনির হোসেন (গাজী টিভি), নুরুল ইসলাম আঞ্জু (দৈনিক দিনকাল) ও আশরাফুজ্জামান দুলাল (দৈনিক সংগ্রাম)।
যুগ্ম সাধারণ সম্পাদক: মফিজুর রহমান শিপন (এখন টেলিভিশন)।
অর্থ সম্পাদক: শাহাদাত হোসেন তিতু (চ্যানেল আই)।
দপ্তর সম্পাদক: এস এস মাসুদুর রহমান তরুণ (ইনডিপেনডেন্ট টিভি)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আবিদুর রহমান নিপু (দৈনিক জনকণ্ঠ)।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: বিভাষ দত্ত (ভোরের কাগজ)।
তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক: মুইজ্জুর রহমান খান (দৈনিক আজকের সারাদেশ)।
ক্রীড়া সম্পাদক: শ্রাবণ হাসান (আজকের পত্রিকা)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মানিক দাস (ভোরের রানার), বিকে সিকদার সজল (সময় টিভি), রুহুল আমিন (বৈশাখী ডটকম), এস এম রুবেল (দৈনিক কুমার), এস এম জাহিদ (বুদ্ধিযুদ্ধ) এবং এন কে বি নয়ন (জাগো নিউজ)।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম বলেন, “নির্বাচনি তফশিল অনুযায়ী কার্যনির্বাহী কমিটির ১৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়নপত্র জমা দেওয়া ১৮ জনকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।”
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলায় কর্মরত সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, এই কমিটির নেতৃত্বে ফরিদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
অনলাইন ডেস্ক 


















