ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

আমি মন্ত্রী বা এমপি হিসেবে আসিনি- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৪:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮১ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের সালথা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি মন্ত্রী বা এমপি হিসেবে এখানে আসিনি। আপনাদের বোন ও সন্তান হিসেবে এসেছি। আমি সবসময় আপনাদের পাশে আছি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, এখানে পাঁচটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। তাদের কিছুই অবশিষ্ট নেই। আমার আরও আগে আসা উচিত ছিল। এটি একটি দুর্ঘটনা, এখানে কারও কোনো হাত নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের একটি নতুন সরকার গঠিত হয়েছে। বিগত দিনে আমরা সরকারে না থাকলেও আপনাদের বোন ও সন্তান হিসেবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই দায়িত্ববোধ থেকেই আমি এখানে এসেছি। আজ কিছু সহায়তা দেওয়া হলো, ভবিষ্যতেও আপনারা আরও সহায়তা পাবেন।
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, এই অগ্নিকাণ্ড থেকে আমার উপলব্ধি হয়েছে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঘটলে সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করা প্রয়োজন, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে জীবন শুরু করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই কথা বলবো। আপনারা ধৈর্য ধরুন। আল্লাহ তায়ালা আপনাদের পাশে আছেন, আমিও আছি। ভয় পাওয়ার কিছু নেই।
ভারতীয় ভিসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে। ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশনারও এসেছিলেন। তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, যাতে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং বাংলাদেশের নাগরিকরা ভ্রমণ করতে পারেন। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমান মুরাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়ির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি বসতঘরের সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমি মন্ত্রী বা এমপি হিসেবে আসিনি- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Update Time : ০৪:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬