ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ফরিদপুরে মোল্লার খিচুড়ি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, সিনেটে প্রস্তাব পাস দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ জুন ২০২৬ দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বড় ধাপ ফেললেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক

ফরিদপুরে দুপুরে জরিমানা, বিকেলে সেই দোকানের প্রশাসনের ইফতার

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে মিষ্টির কারখানার মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জরিমানা করার পর বিকেলে ওই দোকান থেকেই দই নিয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশন করেছে ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসন।

সোমবার (৯ মার্চ) ফরিদপুরের মধুখালী উপজেলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। অভিযানকালে কারখানার তেলে ময়লা, মিষ্টির সিরা পুরানোসহ অপরিষ্কার থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে একই দিন (৯ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল ছিল। বিকেল ৩টার দিকে ওই মিষ্টান্ন ভাণ্ডার থেকে দই নেওয়া হয় ইফতার মাহফিলের জন্য। ইফতার মাহফিলে নানা খাবারের সঙ্গে ওই দোকানের দইও পরিবেশন করা হয়। দুপুরে দোকানের কারখানায় জরিমানা করে একই দোকানের দই ইফতার মাহফিলে পরিবেশন করায় উপজেলা প্রশাসনের এমন কর্মকাণ্ডে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, ‘বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কারখানায় রাখা তেলে ময়লা পাওয়া যায়। এছাড়া চিনি দিয়ে তৈরি সিরাও কয়েকদিন আগের লক্ষ্য করা যায় এবং অপরিষ্কার পরিবেশ থাকার কারণে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।’

দুপুরে জরিমানা করে বিকেলে ওই দোকানের দই ইফতার মাহফিলের কেনার বিষয়ে তিনি বলেন, ‘আমার দায়িত্ব মোবাইল কোর্ট পরিচালনা করা। অনিয়ম পেয়েছি, এ কারণে জরিমানা করা হয়েছে। ইফতারের বিষয়টি উপজেলা প্রশাসনের বিষয়।’

মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সুকুমার ঘোষ বলেন, কারখানায় নতুন ব্যারেলে তেল ছিল, যা খোলা হয়নি। ভ্রাম্যমাণ আদালত কারখানায় গিয়ে নতুন তেলের ব্যারেলের মুখ খোলে নিজেরাই, ওই সময় তারা বলেন, তেলে ময়লা পাওয়া গেছে। এছাড়া চিনির তৈরি সিরা অনেকদিনের এমন অভিযোগ আনা হয়। যদিও আমি ওই সময় কারখানায় ছিলাম না। অন্যদের কাছ থেকে শুনেছি।

সুকুমার ঘোষ আরও বলেন, ‘বিকেলে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল ছিল, সেখানে আমাদের দোকান থেকেই দই নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অফিস থেকে সহকারীরা এসে ১৩৫টি কাপ দই নিয়ে দইয়ের দামও দিয়ে গেছে।’

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, মোবাইল কোর্ট পরিচালনা আমাদের চলমান কার্যক্রমেরই অংশ। ভোক্তাদের স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাওয়ার স্বার্থে আমরা বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বা খাদ্য তৈরি কারক প্রতিষ্ঠানে এ কার্যক্রম অব্যাহত রাখব। আর আমাদের ইফতার মাহফিলের জন্য খাবারের অর্ডার আরো তিন দিন আগে দেওয়া ছিল। যেহেতু ওই দোকানে কিছু জরিমানা করে সংশোধনের জন্য সতর্ক করা হয়েছে সেক্ষেত্রে ওই দোকানের খাবার খাওয়া বা কেনার ক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা নয়।

এই বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা দোকানের সব কিছুই তো খারাপ না। যেগুলো খারাপ সেগুলোর জন্য জরিমানা করা হয়েছে। সব খারাপ হলে দোকান সিলগালা করা হতো।”

অন্যদিকে, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা এই ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে বলেন, “দুপুরে জরিমানা করে বিকেলে ওই দোকান থেকেই ইফতারের দই নেওয়ার বিষয়টি সত্যিই কনফ্লিক্টিং। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”

Tag :

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

ফরিদপুরে দুপুরে জরিমানা, বিকেলে সেই দোকানের প্রশাসনের ইফতার

Update Time : ০৫:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬