ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬ ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব

ফরিদপুরে স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী জোসনা বেগম(২১) এর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী রাশেদ মোল্যাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
একই মামলায় অপর একটি ধারায় রাশেদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে তিনি এই দুই ধারার কারাদণ্ড একইসাথে ভোগ করতে পারবেন।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল আদালত(জেলা ও দায়রা জজ) এর বিচারক শামিমা পারভিন এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। পরে সাজাপ্রাপ্ত আসামীকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসামী রাশেদ মোল্যা(৩১) জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোরাদাহ গ্রামের লতিফ মোল্যার ছেলে।
হত্যাকাণ্ডের শিকার স্ত্রী জোসনা বেগম একই উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের সৈয়দ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে পারিবারিক ভাবে জোসনা এবং রাশেদের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর রাশেদের দাবির মুখে নগদ ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। এরপর জোসনা বেগমের স্বর্ণের চেইন ও কানের দুল বিক্রি করে দেয়। এসব টাকা দিয়ে রাশেদ মাদক সেবন করত।
২০২০ সালের ১৬ জুলাই আবারও স্ত্রী জোসনা বেগমের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন তিনি। এই টাকা দিতে না পারায় স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর ফলে গুরুতর আহত হন জোসনা বেগম। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জোসনা বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখানে অবস্থার অবনতি ঘটলে পরদিন ১৭ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওইদিনই (১৭ জুলাই) জোসনা বেগমের বড় ভাই জলিল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় রাশেদের পাশাপাশি তার বড় ভাই হাসিব মোল্লাকেও (৩৪) আসামি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, এই ঘটনায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে স্বামী রাশেদ কে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও তার ভাই হাসিব মোল্লার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬

ফরিদপুরে স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

Update Time : ০২:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬