ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন ফরিদপুরের জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন আফজাল হোসেন খান পলাশ।

শনিবার (৪এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আফজাল হোসেন খান পলাশ ।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফজাল হোসেন খান পলাশ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলে আমাকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করছি ।  শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে পাথেয় করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা মেনে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। ফরিদপুর জেলার নাগরিক সেবা নিশ্চিত করা এবং স্বচ্ছতা ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য। আফজাল হোসেন খান পলাশ বলেন, আমাদের অনুপ্রেরণার উৎস  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্নীতিকে জিরোটর্লারেস্ন ও মানবকল্যাণমুখী এবং সকলের সহযোগিতায় স্বচ্ছ ও সুন্দর জেলা গড়ার প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

এ সময় ফরিদপুর জেলা বিএনপির  সিনিয়র নেতা মো:শামীম হোসেন, খন্দকার শামসুল আরেফিন সাগর, জাকির হোসেন নিশাত, আসিব আক্তার টনি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু, মুক্তার খান, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক জহরুল ইসলাম সেন্টু,মহানগর জাসাসের যুগ্ন আহবায়ক মোঃ কামাল হোসেন, মাহে আলম গোগা, সেলিম মাতুব্বর, মোহাম্মদ আলেব,মোহাম্মদ সুমন, শহিদুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন ফরিদপুরের জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান

Update Time : ০৫:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬