ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধিদল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে ইরান

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধিদল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা

ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না। অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

এর আগে গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নৌ-অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, ইরানি বন্দর থেকে আসা-যাওয়া জাহাজের ওপর অবরোধ পূর্ণ শক্তিতে বহাল রয়েছে। এই নৌ-অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে।

এদিকে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় আগের দফার মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।

তবে শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে ভ্যান্স পাকিস্তান সফরে যাচ্ছেন না বলেও জানানো হয়েছে।ভ্যান্স কেন এই সফরে যাবেন না তা ব্যাখ্যা করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, শুধু নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যাবেন না ডেডি ভ্যান্স। তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, তার প্রতিনিধিরা ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।

Tag :
জনপ্রিয়

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধিদল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে ইরান

Update Time : ০৫:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬