ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ১৯ মে ২০২৬ গরু কেনাবেচা নিষেধাজ্ঞার জেরে কাজ হারিয়েছেন মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ, উত্তাল পশ্চিমবঙ্গ যুক্তরাষ্ট্রে ‘মসজিদে’ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাজারে আসছে তিন ধরণের নতুন ব্যাংক নোট ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে ডাক্তার ও শিক্ষার্থীদের মানববন্ধন ‘ফরিদপুর মা-মেয়ে হত্যা’ বিয়ের চাপ ও পরকীয়ার জেরে জাহানারা-সামিয়াকে হত্যা করে মাটি চাপা দেয় উজ্জল দেশে কমবে বৃষ্টিপাত, অব্যাহত থাকবে তাপপ্রবাহ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে ডাক্তার ও শিক্ষার্থীদের মানববন্ধন

মাহবুব পিয়াল,ফরিদপুর : শরিয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলামসহ কর্তব্যরত নার্স, কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তার্স কাউন্সিল (আইডিসি) এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের চিকিৎসকরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। একজন চিকিৎসকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি পুরো স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসাসেবার নিরাপত্তার ওপর হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে চিকিৎসকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হবে এবং চিকিৎসাসেবার পরিবেশ ব্যাহত হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ক্ষতিগ্রস্ত হবে। তাই চিকিৎসক নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ইন্টার্ন ডক্টরস কাউন্সিলের যুগ্ম সাধারন সম্পাদক ডা. এস এম রশিদুল ইসলাম,মেডিসিন বিভাগের সহকারি রেজিস্ট্রার ডা. সিকদার আফ্রিদি রিজভি, ডা. সজীব ভক্ত, ইন্টার্ন ডক্টরস কাউন্সিলের সভাপতি ডা. সাকিব হাসান লস্কর, সাধারণ সম্পাদক ডা. মুস্তাফিজুর রহমান মুন্না। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার সহ ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এবং ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচি শেষে ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করা হয়।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ১৯ মে ২০২৬

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে ডাক্তার ও শিক্ষার্থীদের মানববন্ধন

Update Time : ১১:২৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬