ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ওজোপাডিকোর সাথে চৌধুরী নায়াব ইউসুফ এমপির মতবিনিময় সভা

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুর ১টায় শহরের গোয়ালচামটে অবস্থিত প্রতিষ্ঠানটির পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে নির্বাহী প্রকৌশলী প্রণব দেবনাথ, প্রকৌশলী মীর মোস্তাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী হিমাদ্রি কুমার পোদ্দার, উপ-বিভাগীয় প্রকৌশলী ফুয়াদ হাসান, সরকারি প্রকৌশলী সাস্বত দত্ত, সহকারী প্রকৌশলী শামীম হাসান, উপ-সহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম ও গালিব আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় ওজোপাডিকোর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুদিন আগে দেশে জ্বালানি সংকট দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ফলে ফরিদপুরে এখন কার্যত কোনো লোডশেডিং নেই বললেই চলে।
সভায় জানানো হয়, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় হয় ১১ টাকা ৯০ পয়সা, অথচ তা বিক্রি করা হচ্ছে ৮ টাকা ৯৫ পয়সায়। এতে প্রতি ইউনিটে সরকারকে প্রায় ২ টাকা ৯৮ পয়সা ভর্তুকি দিতে হচ্ছে।
এছাড়া বর্তমানে ফরিদপুরে ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা ১ লাখ ১২ হাজার এবং জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ৭৫ মেগাওয়াট বলে সভায় উল্লেখ করা হয়।
বক্তারা বিদ্যুৎ ব্যবহারে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন তারা।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ওজোপাডিকোর সাথে চৌধুরী নায়াব ইউসুফ এমপির মতবিনিময় সভা

Update Time : ১২:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬