ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বজুড়ে নিজেদের মোট কর্মীবাহিনীর বিশাল একটি অংশ ছাঁটাই করতে যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো আজকের নামাজের সময়সূচি: ৩০ জুন ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অন্যতম বড় অঘটনের জন্ম দিয়ে রাউন্ড অব ৩২ থেকেই জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জার্মানির স্টাড শহরে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৫ একাধিক সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নিম্নআয়ের করভার নিয়ে নতুন সিদ্ধান্ত, করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা শর্তসাপেক্ষে ব্যাংক লেনদেনে কর আড়াই শতাংশ কর ছাড় দেওয়ার ঘোষণা

নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জাপানকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

সোমবার (২৯ জুন) হিউস্টনে ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল জাপান। ২৯তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে সামুরাই ব্লুকে এগিয়ে দেন কাইশু সানো। প্রথমার্ধজুড়েই ব্রাজিলকে চাপে রেখে ১-০ ব্যবধানে বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। সমতায় ফেরার জন্য আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। ৫২তম মিনিটে ব্রুনো গিমারায়েসের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক জিয়ন সুজুকি। দুই মিনিট পর কাসেমিরোর আরেকটি হেড ডিফেন্ডারের মাথায় লেগে সুজুকির মুখে আঘাত করে ফিরে আসে।

তবে, ৫৬তম মিনিটে আর রক্ষা হয়নি। গ্যাব্রিয়েলের ক্রস থেকে হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক গোলদাতা হিসেবে নাম লেখান তিনি।

সমতা ফেরানোর পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় ব্রাজিল। ৫৮তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট দুর্দান্তভাবে রুখে দেন সুজুকি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের দিকে।

তবে, নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে নিচু শটে জালের দেখা পান গ্যাব্রিয়েল মার্টিনেলি। তার ওই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

এই জয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। অন্যদিকে শেষ মুহূর্তের হৃদয়ভাঙা হারে বিশ্বকাপ অভিযান শেষ হলো জাপানের।

Tag :
জনপ্রিয়

বিশ্বজুড়ে নিজেদের মোট কর্মীবাহিনীর বিশাল একটি অংশ ছাঁটাই করতে যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

Update Time : ০২:০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬