ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৬৩ Time View

জনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেয়া হয়েছে।

প্রথম দিনে সরাসরি কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই– সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর।

গতকাল বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করলেও সবার জন্য তা উন্মুক্ত হয়েছে আজ। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ ৯শ’ জন দর্শনার্থী জাদুঘরে প্রবেশের সুযোগ পাবেন। জাদুঘরের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে শিশুদের জন্য ২০ টাকা এবং বড়দের জন্য ৫০ টাকা।

দর্শনার্থীরা অনলাইনে বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।

জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩শ’ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। স্লটগুলো হলো– সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে দুপুর ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শুধু শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থীরা এই লিঙ্কে গিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে পারবেন।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট

Update Time : ০৬:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬