ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

এক নজরে বিশ্ব সংবাদ: ৬ আগস্ট ২০২৬

এক নজরে বিশ্ব

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে ফের পরিবর্তন, বাড়তে পারে খরচ
প্রতি বছর হাজার হাজার বিদেশি প্রকৌশলী, সফটওয়্যার বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবী যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান এইচ-১বি ভিসার মাধ্যমে। অনেকের জন্যই এটি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের প্রথম ধাপ। কিন্তু সেই পথ এখন আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

ভারত সীমান্তে পাকিস্তানের ২৫০ অত্যাধুনিক কামান, কলকাঠি নাড়ছে কে?
ভারত সীমান্তসংলগ্ন বিভিন্ন সেক্টরে চীনের তৈরি বিপুলসংখ্যক এসএইচ-১৫ (SH-15) স্বয়ংক্রিয় কামান মোতায়েন করেছে পাকিস্তান। বিষয়টি নিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু নতুন একটি অস্ত্র মোতায়েনের ঘটনা নয়; বরং বেইজিং-ইসলামাবাদ সামরিক সহযোগিতার ক্রমবর্ধমান গভীরতার আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

ইয়েমেনে সামরিক শিবিরে ভয়াবহ হামলা, নিহত ৩০
ইয়েমেনের মারিব ও হাদরামাউত প্রদেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন সামরিক শিবির।

চীন-রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র: ৮১ বছর পর আবারও পরমাণু যুদ্ধের শঙ্কা!
চীন-রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়টি বিবেচনা করে নতুন পারমাণবিক অস্ত্র কৌশল (নিক্লিয়ার ডক্ট্রিন) প্রণয়ন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বিদেশি গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করলো পাকিস্তান
পাকিস্তানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যক্রমে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। রাজধানী ইসলামাবাদ, লাহোর ও করাচির বাইরে সংবাদ সংগ্রহের আগে সরকারি অনুমতি বাধ্যতামূলক করার সিদ্ধান্তে দেশটির সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এই পদক্ষেপ সংবাদ সংগ্রহ ও তথ্যপ্রবাহকে আরও নিয়ন্ত্রিত করবে ও স্বাধীন সাংবাদিকতার পরিসর সংকুচিত করবে।

‘হয়তো কেউ বেঁচে আছে’—এই আশায় ৩ বছর, শেষে মিলল শুধু কিছু হাড়
চোখ বন্ধ করলেই ভেসে উঠত পরিচিত মুখগুলো। মা, ভাই-বোন, ভাগনে-ভাগনিদের চেহারা। ঘুম আসত না। তাই গভীর রাতে হাতে মোবাইল ফোন তুলে নেন লারা আবু শরিয়া। দেখতে থাকেন একের পর এক ছবি। নিজেকে প্রস্তুত করছিলেন এমন এক বিদায়ের জন্য, যার অপেক্ষায় কেটে গেছে প্রায় তিন বছর।

ময়লার ভাগাড়ে মিললো ‘প্লাস্টিক গেলা’ ছত্রাক
মানুষের তৈরি এমন এক ধরনের প্লাস্টিক, যা শত শত বছরেও সহজে নষ্ট হয় না, সেটি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ধ্বংস ফেলতে সক্ষম একটি ছত্রাক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ময়লার ভাগাড়ে পাওয়া এই মাটির ছত্রাক ঘিরে এখন নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, প্রকৃতিই হয়তো মানুষের তৈরি প্লাস্টিক বর্জ্যের ভয়াবহ সংকটের সমাধানের পথ দেখাতে পারে।

যুক্তরাষ্ট্রের অস্ত্র ফুরিয়ে গেছে বলা লোকদের জেলে পাঠাতে চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতি রয়েছে- এমন খবর জোরালোভাবে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ মজুত অস্ত্র রয়েছে। একই সঙ্গে এ ধরনের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড নিশ্চিত করার চেষ্টা করা হবে।

দম্ভই কি হবে মোদী সরকারের পতনের কারণ?
ভারতের রাজনীতিতে ফের বড় ধরনের আলোড়ন তৈরি হয়েছে। দুই বছর আগে লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছিল নরেন্দ্র মোদীর দল। ভোটের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারায় তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ক্ষমতা ধরে রাখতে তাদের জোট গঠনের ওপর নির্ভর করতে হয়।

‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
একসময় গহনার কথা উঠলেই চোখের সামনে ভেসে উঠত হলুদ সোনার ঝলক। কিন্তু এখন সেই জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে ভিন্ন এক আভা। দেখতে চকচকে সাদা, আবার নামও সোনা। বিশ্বজুড়ে আধুনিক তরুণ-তরুণীদের কাছে এই সাদা সোনার চাহিদা এখন আকাশছোঁয়া। বিয়ের আংটি, এনগেজমেন্ট রিং, হীরার নেকলেস কিংবা আধুনিক নকশার গহনায় সাদা সোনার ব্যবহার দ্রুত বাড়ছে।

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

এক নজরে বিশ্ব সংবাদ: ৬ আগস্ট ২০২৬

Update Time : ০৫:১৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬