ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

মাহবুব পিয়াল, ফরিদপুর: প্রশংসায় ভাসছে ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক মন্ডলি।  চলতি বছরের এসএসসি পরীক্ষায় বরাবরের মতোই চমৎকার ফলাফল বজায় রেখেছে ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১৭৪ জন। পাসের হার ৯০.১৬ শতাংশ। কৃতিত্বপূর্ণ এই ফলাফলের মধ্যে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে ৩৩ জন শিক্ষার্থী।

বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল জানিয়েছেন প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন এর নিরলস প্রচেষ্টায় প্রতিবছরের ন্যায় এবারও এই সাফল্য ধরে রেখেছে এই বিদ্যাপীঠ।

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রতিবছরের ন্যায় ফরিদপুর জেলার মধ্যে এ বছরেও আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে এবং ভালো ফলাফলের ধারা বজায় রাখতে অত্র প্রতিষ্ঠান সব সময় বদ্ধপরিকর।”

ভবিষ্যৎ পরিকল্পনা ও তদারকি নিয়ে তিনি আরও জানান, আগামীতে প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা যেন আরও গৌরবময় ফলাফল অর্জন করতে পারে, সে বিষয়ে শিক্ষক মন্ডলী এখন থেকে শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও গাইড করবেন।

কৃতী শিক্ষার্থীদের অতীত ও বর্তমান সাফল্যের চিত্র তুলে ধরে প্রধান শিক্ষক গর্বের সাথে বলেন, “আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিবছর পাস করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে এবং সেখানেও ভালো রেজাল্ট করে আসছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানটি ফরিদপুর জেলার শিক্ষার মান উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে ।”

Tag :

Update Time : ০১:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬