ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ আগস্ট ২০২৬

এক নজরে বিশ্ব

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

শক্তিশালী ভূমিকম্পের ঝড়, বিশ্বজুড়ে আতঙ্ক
বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে একের পর এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানছে। ৭ মাত্রার বেশি শক্তির এসব ভূমিকম্পে কোথাও প্রাণহানি ঘটেছে, কোথাও ধসে পড়েছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। উদ্ধার ও ত্রাণ তৎপরতার পাশাপাশি অনেক এলাকায় সুনামির আশঙ্কাও তৈরি হয়েছে। সব মিলিয়ে শক্তিশালী ভূমিকম্পের ধারাবাহিকতায় বিভিন্ন দেশের মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।

হরমুজ প্রণালিকে শিগগির ‘যুক্তরাষ্ট্রের এলাকা’ ঘোষণা করবেন ট্রাম্প
হরমুজ প্রণালিকে শিগগির যুক্তরাষ্ট্রের ‘এলাকা’ ঘোষণা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে গার্ডেন সিটির পুলিশ একাডেমিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা জানান তিনি।

৯ মাস সাগরে/ আত্মহত্যার ঝুঁকিতে মার্কিন রণতরির ৫ হাজার নাবিক
প্রায় নয় মাস ধরে সমুদ্রে অবস্থান করছে মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘ এই সময়ে কোনো বড় ধরনের বন্দরে ভিড়তে পারেনি জাহাজটি। এর ফলে রণতরিতে কর্মরত প্রায় পাঁচ হাজার নাবিকের মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সামরিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

উত্তর কোরিয়ার সঙ্গে আর যুদ্ধ চায় না দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করতে আলোচনার প্রস্তাব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা এড়াতে একটি ‘বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা’ গড়ে তোলারও প্রস্তাব দিয়েছেন তিনি।

ইন্দোনেশিয়া/ ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর আঘাত হানল আরও ৩ শক্তিশালী আফটারশক
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা থাকতে পারেন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী সংস্থা। প্রধান ভূমিকম্পের ওপর ওই অঞ্চলে আরও অন্তত তিনটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তান-ভারত কেন একদিন আগে পরে স্বাধীনতা দিবস পালন করে?
ভারত প্রতিবছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে। অন্যদিকে, একই ব্রিটিশ শাসন থেকে জন্ম নেওয়া প্রতিবেশী দেশ পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে ১৪ আগস্ট।

গাজায় নিহত ৭৩ হাজার ৩৮৯, ফিলিস্তিনিদের কণ্ঠরোধ করছে সামাজিক মাধ্যম
ইসরায়েলি অত্যাচারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কণ্ঠস্বরকে পদ্ধতিগতভাবে সীমিত করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের মত সামাজিক মাধ্যমগুলো ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের তথ্য বহির্বিশ্বের কাছে সীমিত আকারে পৌঁছাতে দিচ্ছে। ‘The Platformicide of Palestine’ শীর্ষক এক প্রতিবেদনে এমনটা তথ্য উঠে এসেছে।

আরজি কর মামলায় তৃণমূলের সাবেক বিধায়কসহ ২ নেতা গ্রেফতার, বিজেপির উল্লাস
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন মোড় এসেছে। এ ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ। তদন্তের শুরুতেই পানিহাটির তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক নির্মল ঘোষ এবং সাবেক সিপিআই(এম) কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে গ্রেফতার করা হয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে হতবাক ইসরায়েলও!
ইরানের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের গতি দেখে হতবাক ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ফিরে আসায় উদ্বেগ বেড়েছে ইসরায়েলিদের মধ্যে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

লেবানন ও সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর পাশাপাশি দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় কৃষিজমিতে আগুন ধরিয়ে দেওয়ার খব পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) এসব হামলার ঘটনা ঘটেছে বলে লেবানন ও সিরিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

Tag :

এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ আগস্ট ২০২৬

Update Time : ০৫:৩৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬