মাহবুব পিয়াল, ফরিদপুর : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন, ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন, ফরিদপুরের সহযোগিতায় অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশন, ফরিদপুরের উপ-পরিচালক মোহাম্মাদ ইয়াছিন মোল্লার সভাপতিত্বে এ সময় ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তবীবুর রহমান, কমলাপুর ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমেদ, ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ রাসেল বক্তব্য রাখেন।
ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ ইউনুচ আলী মন্ডল ও ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কিরআত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ী মোট শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহবুব পিয়াল 














