ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ Time View

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮ দফা দাবিতে ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বর্তমানে ৮ দফা দাবি রয়েছে। এই দাবি ১৮ কোটি মানুষের দাবি। দাবি আদায় করেই ঘরে ফেরা হবে। জনতার দাবি মেনে নিতে হবে। জাতির প্রয়োজনে যেকোনো মুহূর্তে তা এক দফায় পরিণত হতে পারে।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার মানুষের অধিকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে; এটি তুলে ধরতেই লংমার্চ করা হচ্ছে। এ সময় খেলাফত মজলিসের নেতা মামুনুল হক বলেন, লংমার্চ নিয়ে সরকার ও তাদের তোষামোদকারীদের মাথা নষ্ট হয়ে গেছে। এই আন্দোলন জনগণের অধিকারের আন্দোলন। বিএনপি মানুষের অধিকার আদায়ে ব্যর্থ হলে ভেসে যাবে।

লংমার্চে মানুষের গণজোয়ার বইছে, দফা বাড়ছে। অধিকার আদায় না হলে এক দফার দিকে অগ্রসর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারও একই পথে হাঁটছে। বিগত সময়ের মতোই সব প্রতিষ্ঠান দখল করা হচ্ছে, আইন দিয়ে মানুষকে অত্যাচার করা হচ্ছে এবং মানুষের মানবাধিকার কেড়ে নেয়া হচ্ছে।

Tag :

ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

Update Time : ০৭:২৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬