ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩৪ লাখ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ৩২৫ Time View

করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৩৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৪ কোটি ৩৩ লাখের বেশি মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৪৪ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৬৩০ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৯২ হাজার ৯৬৫ জন। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৭৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ৩২৮ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৬ লাখ ১৪৭ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৯৫১ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৯২৫ জন। মারা গেছেন ২ লাখ ৭৪ হাজার ৪১১ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৮২৩ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

Tag :

ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩৪ লাখ

Update Time : ০৪:৪২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১