Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

ফরিদপুরের চারটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১৪টি, ৫৫টি কেন্দ্র ঝুকিপূর্ন

ফরিদপুরের চারটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১৪টি, ৫৫টি কেন্দ্র ঝুকিপূর্ন

ফরিদপুরের চারটি আসনে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হচ্ছে। সদর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় থেকে দুপুরের পর থেকেই এসব কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট বাক্সসহ আনুষাঙ্গিক সরঞ্জাম। জেলা রিটানিং কর্মকর্তা জানিয়েছেন ফরিদপুরের চারটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১৪টি। এরমধ্যে ৫৫টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ন হিসাবে চিহিৃত করা হয়েছে। পুরো নির্বাচনী এলাকায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি জানান, চারটি আসনে ৩৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১০ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৪ জন জজ দায়িত্বে থাকবেন। এছাড়া পুলিশ, আনছার, বিজিবির পাশাপাশি স্টাইকিং ফোস হিসাবে সেনাবাহিনী ও র‌্যাব টহলে থাকবে।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, জেলার চারটি সংসদীয় আসনের ৬৫৪টি কেন্দ্রের নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচন শান্তিপূর্ণ করতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া জেলার অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ফোর্স নিয়োগ করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ জেলায় মোট ভোটার ১৬ লাখ ৫১ হাজার ৬৯৩জন। চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ২১ জন। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কেবলমাত্র নির্বাচনের দিন সকালে সব কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ফরিদপুরের চারটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১৪টি, ৫৫টি কেন্দ্র ঝুকিপূর্ন
0:00 0:00
1.0x