ফরিদপুর প্রতিনিধি: দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১২ বছর -১ যুগ পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের
মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে পত্রিকা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে
ওসাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন
খান পলাশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক
সৈয়দ নাজমুল আলম পারভেজ। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সিনিয়র সাংবাদিক
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান
ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল।
আলোচনা সভায় বক্তারা
দৈনিক আজকের সারাদেশের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনার প্রশংসা করেন। তাঁরা সত্য ও নিরপেক্ষ
সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর
সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট
ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর
কেক কাটা হয়।











মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।