Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

ফরিদপুর-৩ আসনে ১২৫ কেন্দ্রে ৫৫,৫০৫ ভোটে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ

ফরিদপুর-৩ আসনে ১২৫ কেন্দ্রে ৫৫,৫০৫ ভোটে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ

ফরিদপুর-৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। বেসরকারিভাবে প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ।

ফরিদপুর-৩ আসনে ১৫৪ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১২৫টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই ১২৫ কেন্দ্রের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৪৩ ভোট আর নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৫৮ হাজার ১৩৮ ভোট।

এই ১২৫ কেন্দ্রের ফলাফলের হিসাবে ৫৫ হাজার ৫০৫ ভোটের ব্যবধানে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে এগিয়ে আছেন।

এই আসনে আর মাত্র ২৯টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ফরিদপুর-৩ আসনে ১২৫ কেন্দ্রে ৫৫,৫০৫ ভোটে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ
0:00 0:00
1.0x