Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

সামরিক শক্তি সূচকে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ

সামরিক শক্তি সূচকে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ

২০২৪ সালের সামরিক শক্তি সূচকে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের (জিএফপি) এই সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশের তিন ধাপ উন্নতি হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশ ৪০তম স্থানে ছিল।

সামরিক সক্ষমতার ওপর নির্ভর করে তৈরি জিএফপির সূচকে বরাবরের মতো শীর্ষ ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র (স্কোর: ০.০৬৯৯)। এরপর রয়েছে রাশিয়া (০.০৭০২), চীন (০.০৭০৬), ভারত  (০.১০২৩), দক্ষিণ কোরিয়া ( ০.১৪১৬), যুক্তরাজ্য (০.১৪৪৩), জাপান (০.১৬০১) তুরস্ক ( ০.১৬৯৭), পাকিস্তান (০.১৭১১) ও ইতালি (০.১৮৬৩)।

জিএফপির ওয়েবসাইটে বলা হয়েছে, সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সৈন্য সংখ্যাসহ বিভিন্ন ধরনের ৬০টির বেশি মাপকাঠির ওপর ভিত্তি করে চলতি বছরের সূচক তৈরি হয়েছে। গত ৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এই সূচকের ভিত্তি ধরা হয়েছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সামরিক শক্তি সূচকে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ
0:00 0:00
1.0x